বিএনপিসহ তিন সংগঠনের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী


সব সময় প্রকাশের সময় : মে ৯, ২০২৬, ৭:৫৫ পূর্বাহ্ন /
বিএনপিসহ তিন সংগঠনের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী

বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (৯ মে) সকালে ১০:৪৫ মিনিটে রাজধানীর খামারবাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি)-এ প্রবেশ করেন তিনি।দলীয় সূত্র জানায়, বিএনপি, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে আয়োজিত এ মতবিনিময় সভায় চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম, আগামী দিনের রাজনৈতিক কৌশল এবং সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সভাস্থলে সকাল থেকেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় দলীয় স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর, কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন বলে জানা গেছে।