বাহরাইনে ইরানের ড্রোন হামলায় হতাহত ৩২


সব সময় প্রকাশের সময় : মার্চ ৯, ২০২৬, ৬:০৪ পূর্বাহ্ন /
বাহরাইনে ইরানের ড্রোন হামলায় হতাহত ৩২

বাহরাইনের রাজধানীর কাছে ইরানের ড্রোন হামলায় অন্তত ৩২ জন আহত হয়েছেন।

দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বাহরাইন নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে।দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি বলেছে, আহতদের সবাই বাহরাইনের নাগরিক। তাদের মধ্যে ১৭ বছর বয়সী এক কিশোরী রয়েছে। তার মাথা ও চোখে আঘাত লেগেছে। আহতদের মধ্যে একজনের বয়স মাত্র দুই মাস।

প্রতিবেদনে বলা হয়, আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। তথ্যসূত্র: বিবিসি