মোল্লাহাটে বাংলাদেশ খেলাফত মজলিসের কর্মী সম্মেলন:শিশু হত্যার বিচার দাবি মামুনুল হকের


সব সময় প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৬, ৮:৫৩ পূর্বাহ্ন / ০
মোল্লাহাটে বাংলাদেশ খেলাফত মজলিসের কর্মী সম্মেলন:শিশু হত্যার বিচার দাবি মামুনুল হকের

সাবেক ইউপি চেয়ারম্যানসহ প্রায় ১০ জনপ্রতিনিধির যোগদান
বাগেরহাটের মোল্লাহাটে বাংলাদেশ খেলাফত মজলিসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে
। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির আমির শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক।
। এ সময় সাবেক এক ইউপি চেয়ারম্যানসহ প্রায় ১০ জন সাবেক ও বর্তমান ইউপি সদস্য সংগঠনটিতে যোগদান করেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

সম্মেলনে কচুড়িয়া গ্রামে সাত বছর বয়সী শিশুকন্যা হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মামুনুল হক। পাশাপাশি এ ঘটনাকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাকর্মীদের হয়রানিমূলকভাবে জড়ানোর অভিযোগ তুলে নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
তিনি বলেন, প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে এবং নিরপরাধ কাউকে হয়রানি করা যাবে না।
। নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হলে বিষয়টি জাতীয় পর্যায়ে তুলে ধরা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সম্মেলনে স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

;