
রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুলের মমতাময়ী মা ফরিদা বেগম আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
রবিবার (৬ সেপ্টেম্বর) রাত ১২ টার দিকে বয়সজনিত কারণে নিজ বাসভবনে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি চার ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ রবিবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।
ফরিদা বেগমের মৃত্যুতে রূপায়ণ গ্রুপের প্রতিষ্ঠানগুলোতে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন ব্যবসায়ী গ্রুপ ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করে। রাতেই অনেকে হাসপাতালে ছুটে যান।
ইটিসি নিউজ ও রেল নিউজ পরিবার এই মৃত্যুতে গভীর শোকাহত। এক শোকবার্তায় ইটিসি নিউজের চেয়ারম্যান ও রেল নিউজের সম্পাদক ও প্রকাশক জনাব মেহেদী হাসান রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মহোদয়ের মমতাময়ী মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি মহান আল্লাহর কাছে মরহুমার রূহের মাগফিরাত এবং তার জান্নাতুল ফেরদাউস কামনা করেছেন।
আপনার মতামত লিখুন :