
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা এনসিপিতে যোগ দিচ্ছেন বলে যে খবর চাউর হয়েছে, তাকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন তিনি।শুক্রবার (১৮ এপ্রিল) ডয়চে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে বিএনপির সাবেক এই নেত্রী দাবি করেন। তিনি বলেন, এনসিপি প্রস্তাব দিয়েছিল, তিনি তা ফিরিয়ে দিয়েছেন।
মুখোমুখি রুমিন ফারহানা’ শিরোনামের ওই অনুষ্ঠানে এনসিপিতে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, এটার একেবারেই কোনো ভিত্তি নেই। একেবারেই গুঞ্জন, একেবারেই গুজব। এটার সঙ্গে ন্যূনতম কোনো সত্যতা নেই।
এনসিপি থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল কি না— এমন প্রশ্নের জবাবে রুমিন বলেন, ‘বিএনপি থেকে বহিষ্কার হওয়ার পর অবভিয়াসলি অন্যান্য দল থেকে তো অ্যাপ্রোচ করবে। এনসিপিও কিছুটা অ্যাপ্রোচ করেছে। ওরা বারবারই বলেছে, আপা চলে আসেন। আসেন, আমরা একসঙ্গে কাজ করি। আপনি জুলাইয়ে মাঠে ছিলেন। আপনার বাসা ভাঙচুর হয়েছে। আপনি আমাদের সঙ্গে যুক্ত হন। আমি আসলে কথা বাড়াইনি।’এই যোগাযোগ নির্বাচনের আগে না পরে, এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে তিনি বলেন, ‘হয়েছে, ওদের সঙ্গে তো দেখা হয়। আসলে আর কথা বাড়াইনি।’
আপনার মতামত লিখুন :